1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
September 15, 2026, 6:51 am

জগন্নাথপুর বাজারে মেসার্স সুলাইমান টাইলস এন্ড সেনেটারীজ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • আপডেট সময়: Friday, May 15, 2026
  • 139 টাইম ভিউ

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি (মাহবুব)

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে মোঃ রুবেল আহমদ ভূইয়া কর্তৃক প্রতিষ্ঠিত “মেসার্স সুলাইমান টাইলস এন্ড সেনেটারীজ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

১৫ মে শুক্রবার বিকেলে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌর সদরের সুনামগঞ্জ রোডে পশ্চিম বাজারে তরুণ সমাজসেবক মোঃ রুবেল আহমদ ভূইয়া কর্তৃক প্রতিষ্ঠিত “মেসার্স সুলাইমান টাইলস এন্ড সেনেটারীজ” এর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, মোঃ রুবেল আহমদ ভুইয়া’র পরিবার ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নতুন এই প্রতিষ্ঠানে টাইলস, সেনেটারী সামগ্রীসহ আধুনিক নির্মাণ সামগ্রীর বিভিন্ন পণ্য পাওয়া যাবে বলে জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ রুবেল আহমদ ভূইয়া। তিনি আশা প্রকাশ করেন, মানসম্মত পণ্য ও সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন ভূঁইয়া, বণিক সমিতির সভাপতি হাজী আফসর উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, এবং জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন মাহিমা রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক মকবুল হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক আব্দুল রাজ্জাক, লেগুনা এস্টেটের সাবেক শ্রমিক সভাপতি জুনেদ ভূঁইয়া, বাজার ব্যবসায়ী ও সমাজসেবক লিমান ভূঁইয়া, জহির’স ইংলিশ ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জহিরুল ইসলাম জহির,বাজার সেক্রেটারী মশাহিদ ভূইয়া, যুক্তরাজ্য প্রবাসী মঈন উদ্দিন, বাজার ব্যবসায়ী শিফাত আহমদ, ঠিকাদার নুরুল হক এবং বাজার ব্যবসায়ী আমিনুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com