1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
September 14, 2026, 4:56 am

জগন্নাথপুরে তরুণ উদ্যোক্তাদের হাতধরে চমক ফ্যাশনের শুভ উদ্বোধন সম্পন্ন

Reporter Name
  • আপডেট সময়: Friday, May 15, 2026
  • 135 টাইম ভিউ

 

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি (মাহবুব)

শুক্রবার (১৫ মে) জুম্মার নামাজের পর প্রবাসী অধ্যষিত পৌর শহরের প্রাণকেন্দ্র রানীগঞ্জ রোডস্থ হান্নান শপিং কমপ্লেক্সের ৬নং দোকানে (প্রবেশ পথের বাম সাইডে) জাঁকজমকপূর্ণ আয়োজনে বর্ণিল সাজে কাপরের গুনগত মানে আমরাই সেরা মুখরিত এই স্লোগানে চকম ফ্যাশনের শুভ উদ্বোধন হয়েছে।

তরুণ উদ্যোক্তা সুমন ও ওবায়দুর রহমান মুন্নার যৌথ প্রতিষ্ঠাতা ও পরিচালনায় এই ফ্যাশন হাউজটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ দোয়া পরিচালনা ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা শামিম আহমদ। বক্তব্যকালে তিনি বলেন, “তরুণরাই দেশের অর্থনীতি ও সমাজের চালিকাশক্তি। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে তাতে মহান আল্লাহর রহমত বর্ষিত হয়। তরুণ উদ্যোক্তাদের এই সাহসী উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং ‘চমক ফ্যাশন’ এর সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি ফজলুল রহমান ফারুক, মাওলানা কামরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ উদ্যোক্তাদ্বয়ের বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা ও পরিচালক সুমন ও ওবায়দুর রহমান মুন্না উদ্বোধনী শেষে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জগন্নাথপুর পৌর শহরসহ উপজেলার সর্বস্তরের ক্রেতাসাধারণের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তারা জানান, ক্রেতাদের রুচিশীল ও আধুনিক পোশাক সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতেই ‘চমক ফ্যাশন’ প্রতিশ্রুতিবদ্ধ।

জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে হান্নান শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com