1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 17, 2026, 10:15 am

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪

Reporter Name
  • আপডেট সময়: Monday, June 8, 2026
  • 113 টাইম ভিউ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আসামী সহ বিভিন্ন মামলার ৪জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মো. আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই মো. আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী, এএসআই রাহাত খানের নেতৃত্বে একদল পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৌর সদরের আশিঘর (হবিবপুর) মৃত আব্দুল হকের ছেলে আব্দুল করিম (২৯), মৃত আব্দুল লতিফের ছেলে আবু তাহের(৩৮), মৃত আব্দুল মুসলিমের মোহাম্মদ আলী(৪৮), জালালপুর গ্রামের আরব আলীর কাওছার আলম (৩৪) হবিবপুর আশিঘর এলাকা হইতে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আদালতে সোপর্দ করা হয়েছে।##

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com