নিজস্ব প্রতিবেদক:-
“মাদক ছাড়ি, বল ধরি, যুব সমাজ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাচায়ানী-নন্দীরগাঁও এলাকায় নবগঠিত **‘তরুণ ফুটবল একাডেমি’**র আগামী ২ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই একাডেমির প্রতিষ্ঠাতা ইয়াকুব আলী। গত ১ মে ২০২৬ তারিখে একাডেমিটি স্থাপিত হওয়ার পর ২৪ জুন ২০২৬ তারিখে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে আব্দুল হোসেন-কে সভাপতি এবং রুবেল মিয়া-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা: সভাপতি: আব্দুল হোসেন। সহ-সভাপতি: মোঃ শের আলী। সাধারণ সম্পাদক: রুবেল মিয়া। সহ-সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: জুয়েব হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক: মনসুর মিয়া। কোষাধ্যক্ষ: জিয়াউল করিম। সহ-কোষাধ্যক্ষ: কামরুল হাসান। টিম ম্যানেজার: জুয়েব মামুন। প্রচার সম্পাদক: মাজেদুল ইসলাম। ক্রীড়া সম্পাদক: তানভীর ইসলাম। দপ্তর সম্পাদক: রহিম উদ্দিন।
সম্মানিত সদস্যবৃন্দ: ১. সিরাজ মিয়া, ২. নুরুল হক, ৩. আলীনুর, ৪. আঃ মমিন, ৫. শাহিন মিয়া, ৬. আকমল হোসাইন, শাহ সুয়েব আহমদ, ৮. রিন্টু দাশ, ৯. রেজা মিয়া, ১০. আমিনুল ইসলাম ও ১১. মুহিব রহমান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, যুব সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনাই এই একাডেমির মূল লক্ষ্য। এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে তারা সবার সহযোগিতা কামনা করেছেন।