
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে জগন্নাথপুরে মিরপুর ইউনিয়নের আলোচিত সেলিম মিয়া’ হত্যা মামলার ৮ আসামীদের র্যাব-৯ সুনামগঞ্জ ও র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর একটি যৌথ টিম গ্রেফতার করেছে।
র্যাব ৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সুনামগঞ্জ ও র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর একটি যৌথ টিম সোমবার (২৭ জুলাই) রাত ২টা ৩৫ মিনিটের সময় পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার তেতুলিয়া ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম মিয়া হত্যা মামলার আসামী উত্তর গড়গড়িকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো, কাজল মিয়া (৪০), আব্দুল জব্বারের ছেলে মো, দুলাল মিয়া (৩৮),মৃত আব্দুল সাত্তারের ছেলে হিরন মিয়া (৪৪), মৃত আব্দুল সাত্তার, রাজিক মিয়া (৩৯),আব্দুর রাজ্জাকের ছেলে ফুল মিয়া (৩০),মৃত আব্দুল সাত্তারের ছেলে আতিক মিয়া (৩৪), মৃত আব্দুল সাত্তারের ছেলে আশিক মিয়া (৩৭), হিরন মিয়ার ছেলে রাজু মিয়া (২৪) গ্রেফতার করে।
র্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।##
Leave a Reply