
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আধুনিক প্রযুক্তির মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিফ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার আয়োজনে সোমবার (৮ জুন) সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ হল রুমে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, কলকলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পৌর বিএনপির আহবায়ক সালা উদ্দিন মিঠু , পৌর বিএনপির যুগ্ম আহবায়ক , এম এ মতিন, জগন্নাথপুর প্রেস ক্লব সভাপতি তাজ উদ্দিন, আইডিএ কর্মকর্তা রুকনুজ্জামান, কৃষাণ কৃষাণীদের মধ্যে বক্তব্য রাখেন, জমির উদ্দিন ও সাহিদা ইসলাম তমা প্রমুখ।
উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীলের সঞ্চালনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, সমবায় কর্মকর্তা রাজমণী সিংহ, মৎস কর্মকর্তা মো, আল আমিন সহ সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, কৃষি অফিসের কর্মকর্তা বৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। ##
Leave a Reply