1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
September 14, 2026, 4:17 am

বালাগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন মেরিনা দেবনাথ

Reporter Name
  • আপডেট সময়: Monday, June 8, 2026
  • 146 টাইম ভিউ

 

বালাগঞ্জ(উপজেলা)প্রতিনিধি :

সিলেটের বালাগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেরিনা দেবনাথ।

জানা গেছে, গত ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদান উপলক্ষে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

এ সময় জেলা প্রশাসক নবনিযুক্ত ইউএনওর কর্মজীবনের নতুন অধ্যায়ের সফলতা কামনা করেন। পাশাপাশি বালাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনায় তাঁর সফল ভূমিকা প্রত্যাশা করেন।

নবনিযুক্ত ইউএনও মেরিনা দেবনাথের যোগদানের মাধ্যমে বালাগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

ছবি: সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান উপলক্ষে নবনিযুক্ত ইউএনও মেরিনা দেবনাথকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com