1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 18, 2026, 10:42 am

ছাতকের রাধানগর মাদ্রাসায় মেধা বৃত্তি বিতরণ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময়: Thursday, June 18, 2026
  • 25 টাইম ভিউ

 

ছাতক সুরামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের উৎসাহ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মরহুম মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাস্টার আব্দুল বাসিত। অনুষ্ঠানে সঞ্চালনা করেন এডহক কমিটির সচিব ও মাদ্রাসার সুপার মাওলানা সামছুল কবির মিছবাহ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মরহুম মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইতালি প্রবাসী তরুণ লেখক মাওলানা শামিম আহমদ। তিনি বলেন, “একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষার্থীদের মেধা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা জাহেদুল হক সুয়েব এবং সৌদি আরব প্রবাসী আফিজ আলী। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুস সুবহান, মাওলানা সাইদুর রহমান লিটন, ক্বারী ফয়ছল আহমদ, বিশিষ্ট সাংবাদিক মো. নজির আহমদ, হাজী তাজ উদ্দিন ও হাজী আব্দুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা শওকত আলী, হাজী সমুজ আলী, আরস আলী, সফিকুল ইসলাম, রজব উদ্দিন, আব্দুল মমিন, দিলোয়ার হোসেন, ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার প্রতিটি শ্রেণি থেকে তিনজন করে মেধাবী ছাত্র-ছাত্রীকে বাছাই করে তাদের হাতে মেধা বৃত্তি, শিক্ষা উপকরণ ও সম্মাননা তুলে দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
পরে এক সংক্ষিপ্ত প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাওলানা শামিম আহমদ এবং জাহেদুল হক সুয়েবকে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মেধা বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মরহুম মাওলানা আব্দুল আজিজের স্মৃতিকে ধারণ করে পরিচালিত এ ফাউন্ডেশনের উদ্যোগকে এলাকাবাসী প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com