1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
September 13, 2026, 12:52 am

জগন্নাথপুরে তরুণ ফুটবল একাডেমীর কমিটি পরিচিতি ও জার্সি উন্মোচন: প্রবাসীদের সংবর্ধনা।

Reporter Name
  • আপডেট সময়: Friday, June 19, 2026
  • 94 টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলি ইউনিয়নের ২৬ নং সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণ ফুটবল একাডেমী সাচায়ানী নন্দীরগাঁও কমিটি’র পরিচিতি, জার্সি উন্মোচন ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ৮টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুহিতের সভাপতিত্বে এবং তরুণ ফুটবল একাডেমীর সাংগঠনিক সম্পাদক জুয়েব আহমদের পরিচালন ও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন একাডেমীর খেলোয়াড় মামুনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাজিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব শাহ শাহিদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বিশিষ্ট সমাজসেবক রঞ্জু মিয়া। বিশিষ্ট সমাজসেবক ও শালিশি ব্যক্তিত্ব দুদু মিয়া। বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক নুরুল ইসলাম। তরুণ যুবসমাজের আইডল জালাল মিয়া। সাচায়ানী ৩নং ওয়ার্ডের মেম্বার আবু সালেহ। লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক। বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ ফুটবল একাডেমী সাচায়ানী নন্দীরগাঁও এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাডেমীর কোচ ফরহাদ আহমদ, কোচ জুয়েল আহমদ, আব্দুল মুমিন এবং বিশিষ্ট সমাজসেবক শাহিন।

অনুষ্ঠানে খেলোয়াড়দের খেলার মূল জার্সি উপহার দেন ইতালি প্রবাসী হাফিজ রহমান এবং প্র্যাকটিস জার্সি উপহার দেন ইতালি প্রবাসী ও তরুণ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ইয়াকুব আলী। বক্তব্য পর্ব শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে তরুণ ফুটবল একাডেমীর নতুন জার্সি উন্মোচন করেন এবং একাডেমীর সকল খেলোয়াড়দের হাতে নতুন জার্সি তুলে দেন।

অনুষ্ঠানে তরুণ ফুটবল একাডেমীর সাচায়ানী নন্দীরগাঁও শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির পদাধিকারী:সভাপতি: আব্দুল হোসেন। সহ-সভাপতি: শের আলী। সাধারণ সম্পাদক: রুবেল মিয়া। সহ-সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: জুয়েব মিয়া। সহ-সাংগঠনিক সম্পাদক: মনসুর মিয়া। কোষাধ্যক্ষ: জিয়াউল করিম। প্রচার সম্পাদক: মাজেদুল ইসলাম। ক্রীড়া সম্পাদক: তানভীর ইসলাম। দপ্তর সম্পাদক: কামরুল হাসান।
সম্মানিত সদস্য: সিরাজ মিয়া। নুরুল হক। আলীনূর। বিশিষ্ট সমাজসেবক শাহিন মিয়া। আব্দুল মমিন। শাহ সুয়েব আহমদ। রিন্টু দাশ। রেজা মিয়া। জুয়েব মামুন। মুহিব রহমান এবং আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে এলাকার ক্রীড়ামোদী জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com