1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
September 11, 2026, 8:24 pm

২নং পাটলী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসান চৌধুরী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

Reporter Name
  • আপডেট সময়: Monday, September 7, 2026
  • 248 টাইম ভিউ

 

জগন্নাথপুর প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসান চৌধুরীর মুরুব্বিয়ান, তরুণ ও যুবকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

 

রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় ২নং পাটলী ইউনিয়নের বৃহত্তর মকরমপুর গ্রামে আবুল হাসান চৌধুরীর নিজ বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করেন।

 

সভায় আবুল হাসান চৌধুরী তাঁর নির্বাচনী পরিকল্পনা, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থিত মুরুব্বি, তরুণ ও যুবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয়রা ইউনিয়নের উন্নয়ন, সামাজিক সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

 

আবুল হাসান চৌধুরী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পাটলী ইউনিয়নের সভাপতি এবং মাদকবিরোধী ঐক্য পরিষদ, জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৃহত্তর মকরমপুর গ্রামের কৃতি সন্তান এবং মরহুম হাফিজুর রহমানের ছেলে।

 

মতবিনিময় সভাটি পরিচালনা করেন মুক্তাদির হোসেন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন আব্দুল আজিজ মিয়া।

 

সভায় বক্তব্য দেন মকরমপুর জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লী রফিক মিয়া ও বর্তমান মুতাওয়াল্লী রাহিল মিয়া চৌধুরী।

 

এছাড়া উপস্থিত ছিলেন গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে লিটন মিয়া, সুলায়মান চৌধুরী, মোশাহিদ আহমেদ ও ইকবাল আহমেদ চৌধুরীসহ অনেকে।

 

অনুষ্ঠান আয়োজনে যুবকদের মধ্যে আজিজুর রহমান মিটু চৌধুরী, রোমান আহমেদ ও নাইম আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় বক্তারা পাটলী ইউনিয়নের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

 

সভায় আবুল হাসান চৌধুরী পাটলী ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com