1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
September 14, 2026, 6:31 am

সুনামগঞ্জ পৌর শহরে প্রতিবন্ধী ১২ বছরের শিশুকে বলাৎকার থানায় অভিযোগ একজন আটক 

Reporter Name
  • আপডেট সময়: Monday, February 23, 2026
  • 235 টাইম ভিউ

‎কেএম শহীদুল সুনামগঞ্জ:

‎সুনামগঞ্জ সদরে ১২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশু ছেলেকে বলাৎকার ও নির্যাতন করার  অপরাধে অভিযুক্তকে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।  পুলিশ সূত্রে জানা যায়  ঘটনাটি ঘটে গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে। ঘটনার দিন রাতে ভিকটিম শিশুটি তার বাবাকে  তাবলিক জামাতে ৪০ দিনের জন্য ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বিদায় দিতে বের হয়।

‎বাবাকে গাড়িতে তুলে দিতে শিশুটি মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডে যায়। বাবাকে বিদায় দিয়ে রাত প্রায় ৯টার দিকে একা বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ সদর থানাধীন পৌরসভার ৯নং ওয়ার্ডের ফিরোজপুর গ্রামের রাস্তা আসা মাত্রই থ অভিযুক্ত শাহজাহান মিয়া ৪৫, পিতা সুলতান মিয়া, সাং জালিলপুর, শিশুটিকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর গোলাম হোসেনের বাড়ির পেছনে সুরমা নদীর পাড়ে তাকে বলাৎকার করে গুরুতর আহত করে তাকে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে পৌঁছালে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। তারা শিশুটির শারীরিক অবস্থা দেখে বিষয়টি জানতে পারে। পরে ভিকটিম-ছেলে শিশুটিকে স্থানীয় ৪-৫ জন তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। এবং সদর থানা পুলিশকে জানালে সদর থানার অফিসার ইনচার্জ বিষয়টি গুরুত্ব সহকারে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যান এবং তদন্ত শুরু করেন। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত আসামীকে পুলিশ আটক করেন। ঘটনার বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম)  নিশ্চিত করে বলেন শিশু নির্যাতনের ঘটনায় একজনকে আটক করা হয়েছে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com