
কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই উপজেলার প্রধান কর্মকর্তা ডাক্তার রোকসানা হ্যাপীর অপসারণ ও বিচারের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টম্বর) সকাল ১১টায় আত্রাই উপজেলাবাসী ব্যানারে হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিশিষ্ট সমাজ সেবক ও পাঁচুপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা জামায়েত ইসলাম বাংলাদেশ আত্রাই শাখার আমির আসাদুল্লা আল গালিব, সাধারণ সম্পাদক মওলানা শাহীন,আত্রাই বিশিষ্ট সমাজ সেবক কামাল উদ্দিন টগর,মোঃ রানা হোসেন বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন অবিলম্বে হাসপাতালের তত্ববোধায়ক ঘুষখোর,দূনিতীবাজ, ডাঃ রোকসানা হ্যাপীকে অবিলম্বে অপসারণসহ হাসপাতাল চত্বর ওষধ কোম্পানির প্রতিনিধি ও দালাল মুক্ত করার দাবি জানান। আগামী ৭দিনের মধ্যে ডাক্তার রোকসানা হ্যাপী স্বেচ্ছায় কর্মস্থল ছেড়ে না গেলে আগামীতে বৃহত্বর কর্মসূচির হুশিয়ারীও দেন আত্রাইয়ের সচেতন মহল। আত্রাই উপজেলা হাসপাতাল ১ শত শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রোকসানা হ্যাপী যোগদানের পর থেকে হাসপাতালটিতে অনিয়ম,অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ব বেড়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা অনেক অবহেলা,লাঞ্চিত শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সব শেষ গত শুক্রবার একজন রোগী জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসলে আসপাতালে চিকিৎসা না দিয়ে এ্যাম্বুলেন্স রাজশাহীতে রেফাড করলে পথি মধ্যে অক্সিজেন পাইপ খুলে গেলে পথি মধ্যে রোগী মৃত্যু বরণ করে। এমন শত শত অভিযোগ আত্রাই হাসপাতালের তত্বাবোধক ডাঃ রোকসানা হ্যাপীর বিরুদ্ধে অভিযোগ।
Leave a Reply