1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 3, 2026, 6:03 am

পটুয়াখালী জেলার গলাচিপায় উলানিয়া শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে আজ অন্নকূটের ভোগেরআয়োজন করা হয়েছে । 

Reporter Name
  • আপডেট সময়: Monday, October 27, 2025
  • 265 টাইম ভিউ

পটুয়াখালী থেকেঃ সুমন মালি:

 

পটুয়াখালী জেলার গলাচিপায় উলানিয়া শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে আজ অন্নকূটের ভোগের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে অন্নকূটের ভোগকে ৫৬ ভোগও বলা হয়। অন্নকূট মানে হলো ‘খাবারের পাহাড়’। এটি সাধারণত দীপাবলির পরের দিন গোবর্ধন পূজার সময় অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা শ্রীকৃষ্ণকে বহু ধরনের নিরামিষ খাবার উৎসর্গ করেন।এই দিনে গোবর দিয়ে গোবর্ধন পর্বতের প্রতিমা তৈরি করে পূজা করা হয় এবং তারপর শ্রীকৃষ্ণকে অন্নকূট নিবেদন করা হয়।

৫৬ ভোগের কারণ: কিংবদন্তি অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ দিনে আটবার খেতেন। ইন্দ্রের ক্রোধ থেকে ব্রজবাসীদের রক্ষা করার পর, ভক্তরা টানা সাত দিন তাকে খাবার দিতে পারেননি। তাই, সব মিলিয়ে সাত দিনের জন্য আটবারের খাবার, অর্থাৎ ৫৬ পদের ভোগ তৈরি করা হয়।

তারপর শ্রীকৃষ্ণকে অন্নকূট নিবেদন করার পর মন্দিরে আসা সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অন্নকূট ভোগের আয়োজনে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com