1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
September 14, 2026, 3:07 am

দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, থানায় লিখিত অভিযোগ

Reporter Name
  • আপডেট সময়: Thursday, October 30, 2025
  • 188 টাইম ভিউ

‎দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, থানায় লিখিত অভিযোগ

‎সুনামগঞ্জ প্রতিনিধি:

‎সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পশ্চিম নৈনাটি গ্রামে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল হক (৬০) বাদী হয়ে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম নৈনাটি গ্রামের মৃত আব্দুল গনি’র পুত্র মোঃ আব্দুল হক দীর্ঘদিন ধরে ওই গ্রামেরই মৃত আকিক আলীর ছেলে মনু মিয়া, মনু মিয়ার ভাইরা ও তাদের সহযোগীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) রাত আনুমানিক ৮টার দিকে আব্দুল হক তার বাড়ির সামনে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে এবং হামলার চেষ্টা চালায়।

‎অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, প্রতিপক্ষরা তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং জমি দখলের উদ্দেশ্যে নানাভাবে হয়রানি করছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎ঘটনার পরদিন বুধবার সকালে ভুক্তভোগী মোঃ আব্দুল হক দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি নিজেকে ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

‎এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com