1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
July 30, 2026, 9:20 pm

মাদক উদ্ধার ও পরোয়ানা তামিলে বিশেষ অবদান: পুলিশ সুপারের পুরস্কার পেলেন এএসআই নোমান ‎

Reporter Name
  • আপডেট সময়: Sunday, November 9, 2025
  • 220 টাইম ভিউ

নিজেস্ব প্রতিবেদকঃ ‎অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ মাসে মাদক উদ্ধার অভিযান ও গ্রেফতারি পরোয়ানা তামিলে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নোমানকে পুরস্কৃত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার। ‎ ‎জানা গেছে, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) আব্দুল্লাহ আল নোমানের দিকনির্দেশনা ও অফিসার ইনচার্জ, কোম্পানিগঞ্জ থানা (ওসি) রতন শেখের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালনকালে এএসআই নোমান মাদকবিরোধী অভিযান ও গ্রেফতারি পরোয়ানা তামিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর এ সফলতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা বিবেচনায় সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার তাঁকে এ পুরস্কারে ভূষিত করেন। ‎ ‎পুরস্কারপ্রাপ্ত এএসআই নোমান বলেন, ‎“আলহামদুলিল্লাহ, এই সম্মান আমার জন্য এক বিশাল প্রাপ্তি। এটি শুধু আমার নয়— আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।” ‎ ‎তিনি আরও বলেন, “আগামী দিনগুলোতে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সমাজ থেকে মাদক নির্মূলে অবদান রাখতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com