1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
September 15, 2026, 11:10 am

তাহিরপুরে নির্বাচনী সভায় আবেগাপ্লুত আনিসুল হক: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কান্নায় ভেঙে পড়লেন

Reporter Name
  • আপডেট সময়: Saturday, November 29, 2025
  • 209 টাইম ভিউ

আমির হোসেন স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ–১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ–সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবার দেশের মানুষের জন্য আজীবন কাজ করেছেন। আমাদের নেতৃ কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। দেশের মানুষের জন্য একটি সন্তানও উৎসর্গ করেছেন। তাই আমি সেই পরিবারের জন্য দোয়া চাই, আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাই।”—এ কথা বলতে বলতেই তিনি মঞ্চে কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, বিএনপি পুনরায় ক্ষমতায় এলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বেকার যুবক–যুবতীদের জন্য বেকার ভাতা চালু করা হবে এবং দেশের প্রতিটি মসজিদের ইমাম–মোয়াজ্জিনকে ভাতার আওতায় আনা হবে। তিনি আরো বলেন, “আমাদের নেতা তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তাকে স্বাগত জানাতে দেশের ১০ কোটি মানুষ বিমানবন্দরে উপস্থিত হবেন।” হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হাওরের কৃষক ও জেলেদের জন্য কর্ডের মাধ্যমে বিশেষ ভাতা প্রদান করা হবে। জেলা শহর থেকে প্রতিটি উপজেলা এবং উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যোগাযোগব্যবস্থা আরও উন্নত করা হবে। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com