1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
September 13, 2026, 1:59 am

সুনামগঞ্জের রহমতপুরে কৃষকের ১বিগা জমির কাচাঁধান কেটে জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

Reporter Name
  • আপডেট সময়: Friday, April 3, 2026
  • 186 টাইম ভিউ

কেএম শহীদুল সুনামগঞ্জ :

‎সুনানগঞ্জ সদর উপজেলার মহনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রহমত পুর গ্রামের কৃষক গোলাপ মিয়ার ১বিগা ফসলি জমির কাঁচা ধান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে ২এপ্রিল ২০২৫ইং তারিখ রোজ বৃহস্প্রতিবার রাতে। এ ঘটনায় রহমত পুর গ্রামে কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে। শুক্রবার বেলা ১২টায় এই ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের খোঁজে  আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবী জানিয়ে  এলাকার কৃষকদের আয়োজনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  মহনপুর ইউনিয়নের  ৯নং ওয়ার্ড সদস্য আজিম উদ্দিন,কৃষক আফাজ উদ্দিন, ময়না মিয়া,হাবিবুর রহমান,গুল আহমদ,ফরিদ মিয়া, আব্দুল মনাফ এবং ভুক্তভোগী কৃষক হুসাইন মিয়া ও গোলাপ মিয়া। মানব বন্ধনে বক্তারা বলেন। গ্রামের কৃষকের সপ্ন সোনাঁলী ফসল ধান। সারা বছর কষ্ট করে কৃষকেরা তাদের সোনালী ফসল ঘরে তুলে পরিবারের আহার রিজিক আয় করেন। মানুষের সাথে শত্রুতা থাকতেই পারে কিন্তু ফসলের কি অপরাধ। যারা রাতের আধাঁরে কৃষক গোলাপ মিয়ার ১ বিগার জমির কাঁচা ধান কেটে জমির ফসল নষ্ট করেছে তাদের খোঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দিবেন
‎প্রশাসন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন রহমত পুর গ্রামের সাধারণ কৃষকেরা। কৃষক গোলাপ মিয়া বলেন আমি অনেক কষ্ট করে  জমি করেছি ধান এখনো ঠিকমত গজায়নি আমার জমির ধান যারা কেটে ফসল নষ্ট করেছে আমি আইনের কাছে তার বিচার চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com