1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 3, 2026, 10:44 am

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

Reporter Name
  • আপডেট সময়: Tuesday, May 12, 2026
  • 65 টাইম ভিউ

জগন্নাথপুর উপজেলা  প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী সহ বিভিন্ন মামলার ৩জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মো. আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই রফিকুল ইসলাম, এসআই মো. আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী, এএসআই হাফিজুর রহমান সহ একদল পুলিশ পৌর সদরের হবিবনগর গ্রামের মৃত বারিক উল্লাহের ছেলে জুয়েল মিয়া(৪০)কে গ্রেফতার করেন। এদিকে সিআর মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের ফেরদৌছ মিয়ার ছেলে সুয়েব আহমদ (২৫) কে গ্রেফতার করেন। এছাড়াও তাহিরপুর উপজেলার টেকেরঘাট গ্রামের বর্তমান জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামের মৃত হিমান্দ্র চন্দ্র দাস এর ছেলে মো. আব্দুর রহমান (ধর্মান্তরিত)কে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী সহ বিভিন্ন মামলার ৩জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com