
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:বিশ্বখ্যাত আন্তর্জাতিক প্রকৌশল সংস্থা KHD -এর মালিক, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের গৌরব, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব আপ্তর আলীর ছোট ছেলে রাকিব আলী দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন:
“ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহান বার্তা নিয়ে আসে। কুরবানীর এই পবিত্র আলোয় আমাদের জীবন থেকে হিংসা, বিদ্বেষ ও অহংকার দূর হোক। আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই এবং চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।”
তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং একই সাথে নিজের ও তাঁর পরিবারের সকলের জন্য দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়েছেন।
“সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা— ঈদ মোবারক!”
Leave a Reply