1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 3, 2026, 6:05 am

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল আহমেদ

Reporter Name
  • আপডেট সময়: Monday, May 25, 2026
  • 45 টাইম ভিউ

 

​জগন্নাথপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাসেল আহমেদ।

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে শেখায়। এই আনন্দঘন মুহূর্তে আমি আমার ওয়ার্ডের সম্মানিত এলাকাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল ভাই-বোনদের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

​তিনি আরও বলেন, “স্বপ্ন, সম্ভাবনা ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি সামনের দিনগুলোতে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর।”
​সবশেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে জগন্নাথপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com