1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 13, 2026, 10:21 am

জগন্নাথপুরে উপজেলার  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মহি উদ্দিন বাবলুকে কাউসার আহমেদের শুভেচ্ছা স্মারক প্রদান

Reporter Name
  • আপডেট সময়: Friday, June 12, 2026
  • 29 টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক:-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ৯০ দশকের তুখোর ছাত্রনেতা এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মহি উদ্দিন বাবলুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মিরপুর ইউনিয়নের কেউনবাড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে কাউসার আহমেদের পক্ষ থেকে এই শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ও মিরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
স্মারক প্রদানকালে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ৯০ দশকের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা মহি উদ্দিন বাবলু সবসময় জগন্নাথপুরের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। আগামী দিনে উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ রক্ষা ও জনগণের দুর্ভোগ লাঘবে তাঁর মতো যোগ্য নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মহি উদ্দিন বাবলু এই ভালোবাসার জন্য কাউসার আহমেদসহ উপস্থিত সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আগামী দিনেও দলমত নির্বিশেষে উপজেলার সাধারণ মানুষের স্বার্থে এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com