
কোম্পানিগঞ্জ প্রতিনিধি:-
কুমিল্লার কোম্পানিগঞ্জে বাসের আগুন নিয়ন্ত্রণে সাহসী ভূমিকা রেখে দেশ ব্যাপি ভাইরাল হওয়া পুলিশ কনস্টেবল হাসান আহমেদকে আজ ১৬ জুন ২০২৬ সকাল ১০.০০ ঘটিকার সময় তার নিজ উপজেলা জুড়ীতে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী সৈয়দ জায়েদুল ইসলাম এই সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করেন।
ফাউন্ডেশন এর প্রধান পরিচালক ও বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আল আমিন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রবীণ শিক্ষাবিন জনাব তারা মিয়া সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা, পশ্চিম জুড়ী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী মানবিক সোসাইটি প্রধান মাওলানা কামরুল ইসলাম, জুড়ী উপজেলা বাস ট্রাক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এছাড়া ফাউন্ডেশন এর পরিচালকগনসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মাছুম রেজা বলেন হাসান আহমেদ যে সাহসী কাজ করেছে তার ভিডিও দেখে আমি আপ্লূত হয়েছি। সাধারণত আগুন লাগলে মানুষ ভয়ে দৌড়ায়, কারন গাড়ীর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হতে পারে, বড় বিপদ হতে পারে। কিন্তু আমাদের হাসান নিজের জীবনের চিন্তা না করে বড় ক্ষতি থেকে একটি এলাকাকে রক্ষা করতে ঝাপিয়ে পড়েছিল। তার এই সাহসী ভূমিকার কারনে আমাদের জুড়ীবাসীর মুখ উজ্জ্বল হয়েছে। তিনি জুড়ী উপজেলার সকল নাগরিক ও উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
বক্তারা হাসান আহমেদ এর এই সাহসী কাজের ভূয়সী প্রশংসা করে সে জাতীয় পর্যায়ে পুরস্কারের দাবী তুলেন। তারা আশা করেন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকেও হাসান আহমেদকে পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানের আয়োজক সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলাম জানান “আমরা হাজার কিলোমিটার দুর লন্ডন থেকে বাংলাদেশের ভাল কিছু লেখলে গর্বিত হই, আনন্দ পাই আর হাসান তো আমার জন্মভূমি জুড়ীর সন্তান, তার এই কাজে আমি সত্যি অনেক আনন্দিত। ভাল কাজে যাতে মানুষ আরো উৎসাহী হয় তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”
উল্লেখ যে, গত ২২ মে বিকাল ০৪.০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার কোম্পানিগঞ্জ থানার কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ি থাকা একটি মিনি বাসে হঠাৎ করে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে সমস্থ গাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুন পাশের দোকানপাটে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। উপস্থিত জনতা তখন মোবাইল হাতে ভিডিও ধারন করছে এমন সময় পাশে ডিউটিতে থাকা কনস্টেবল হাসান আহমেদ নিজের জীবনের ঝুকি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। তার এমন সাহসী ভূমিয়া দেখে অন্যান্য পুলিশ সদস্যগনও এগিয়ে আসে। মাত্র কয়েকজন পুলিশ সদস্যদের আগুন নিভানোর চেষ্টা এবং কনস্টেবল হাসান আহমেদ এর আহ্বানে অনেক উৎসুক জনতাও আগুন নিভাতে এগিয়ে আসেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে পড়ে সাথে সাথে ভাইরাল হয়।
পুলিশ কনস্টেবল হাসান আহমেদ ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট কর্মরত আছেন। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের বাসিন্দা৷ তিনি ২০২২ বাংলাদেশ পুলিশ কনস্টেবল হিসাবে যোগদান করেন।
Leave a Reply