1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 17, 2026, 11:03 am

ইতিহাসে প্রথমবার রানীগঞ্জ বাজার কমিটির নির্বাচন: ব্যবসায়ীদের মাঝে আনন্দের জোয়ার

Reporter Name
  • আপডেট সময়: Tuesday, June 16, 2026
  • 29 টাইম ভিউ

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রাচীন ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধের স্মৃতিবিজড়িত রানীগঞ্জ বাজারে ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ নির্বাচন। দীর্ঘ বছর পর সমঝোতার বৃত্ত ভেঙে ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ পাওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাজার এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বাজার ঘুরে দেখা গেছে, পৃব,পশ্চিম গলি থেকে শুরু করে কাঁচাবাজার সবখানেই এখন নির্বাচনী হাওয়া। প্রতিটি দোকানের গেলে শুনা যায় আগামী বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কে হচ্ছেন। ব্যবসায়ী ও ক্রেতাদের মুখে মুখে এখন শুধুই নির্বাচনের আলোচনা। বিগত বছরগুলোতে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হলেও, এবারই প্রথম ভোটাররা সরাসরি ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। এই অধিকার ফিরে পাওয়ায় ব্যবসায়ীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ-উল্লাস করছেন। ছোট ছোট দলবেদে দিন-রাত দোকানে দোকানে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। বাজারের আধুনিকায়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নৈশপ্রহরী জোরদার এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের মতো নানা আকর্ষণীয় প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

নুরুজ্জমান নুর, আব্দুস সামাদ, লিকছন মিয়া সহ আরো বাজারের ব্যবসায়ীরা বলেন, এই বাজার শত বছরের পুরোনো আমরা এই বাজারে অনেক বছর ধরে ব্যবসা করছি, কিন্তু কখনো ভোটের মাধ্যমে কমিটি হতে দেখিনি। এবার নিজের ভোট নিজে দিয়ে পছন্দের মানুষ বেছে নিতে পারব, এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে বাজারে ঈদের চেয়েও বড় উৎসব চলছে। ব্যবসায়ীদের আশা, এই ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে এমন একটি যোগ্য নেতৃত্ব আসবে যা রানীগঞ্জ বাজারকে একটি আধুনিক ও আদর্শ বাজার হিসেবে গড়ে তুলবে।

বাজার কমিটি ভোটার লিষ্টে দায়িত্বে থাকা ব্যবসায়ী বিদুৎ চন্দ্র রায় বলেন, আমাকের বাজার ব্যবসায়ীদের ভোটার তালিকা করতে দায়িত্বে দেওয়া হয়েছে। আমরা ভোটার লিষ্টের জন্য কাগজ প্রিন্ট করতেছি। শ্রীঘই ভোটার লিষ্ট করা হবে। ভোটার লিষ্ট হলে চেয়ারম্যান সাবকে নিয়ে ইউএনও স্যারের সাথে বসে নির্বাচন তারিখ নির্ধারন করা হবে।

এ ব্যাপারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, বাজার ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে নির্বাচনের আয়োজন করা হয়েছে। বাজারের ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবি ছিল নির্বাচনের মাধ্যমে বাজার সেক্রেটারী নিবার্চিত করবে এবার তাদের দাবি অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। ভোটার ও সব প্রার্থীদের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচান অনুষ্ঠিত হবে বলে আশা করি। ভাল একটি নির্বাচন উপহার দিয়ে বাজার উন্নয়নের দায়িত্বশীল নেতা পাব। সকলের সহযোগিতা কামনা করি।##

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com