
জগন্নাথপুর উপজেলা (প্রতিনিধি):-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার সংলগ্ন হামিদপুর গ্রামের বাসিন্দা ও বাকপ্রতিবন্ধী যুবক মামুন মিয়া (পিতা: আলী হুসেন) বুধবার (১৭ জুন) সকাল থেকে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে মামুন মিয়া বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তাঁর কোনো হদিস মেলেনি। এতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিখোঁজ মামুন মিয়ার বাড়ি জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার সংলগ্ন হামিদপুর গ্রামে। তিনি বাকপ্রতিবন্ধী হওয়ায় তাঁর নিরাপত্তা নিয়ে পরিবারের দুশ্চিন্তা আরও বেড়েছে।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি মামুন মিয়া সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও তাঁকে দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত ০১৬১৪-০৩৭৯৫৮ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply