1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
July 29, 2026, 3:20 pm

জগন্নাথপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা

Reporter Name
  • আপডেট সময়: Tuesday, June 23, 2026
  • 49 টাইম ভিউ

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” বিষয়ে দিনব্যাপী উপজেলার ১৫ টি স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনিষ্ট্রাক্টর হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারন রুহুল আমিন, জগন্নাথপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. হুমায়ুন কবির। জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সৈয়দুন নূর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, সদস্য আনোয়ার হোসেন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইকবাল হোসেন শিহাব, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকবর আলী, উপজেলা আল ইসলাহ সাধারন সম্পাদক হাফিজ সমসু মিয়া সুজল, জহির ইনস্টিটিউটের পরিচালক জাহিরুল ইসলাম জহির, সফাত উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহিবুর রহমান, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ হাসান, শ্রীরামসী স্কুল এন্ড কলেজের শিক্ষক আশরাফুল আলম প্রমূখ।
প্রতিযোগিতায় সফাত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়, আটপাড়া উচ্চ বিদ্যালয়, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়, নয়াবন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ, শ্রীরামসী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ষড়পল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজ, চিলাউড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ও আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় অংশ নেয়। অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চুড়ান্ত পর্যায়ে শ্রীরামসী উচ্চ বিদ্যালয় ও কলেজ, নয়াবন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মনোনীত হয়।##

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com