1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
July 28, 2026, 11:46 am

জগন্নাথপুরে ২৭ জুন আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোডাউনের প্রস্তুতি

Reporter Name
  • আপডেট সময়: Wednesday, June 24, 2026
  • 59 টাইম ভিউ


নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর:

ল্যাটিন আমেরিকার ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও উন্মাদনা প্রকাশ করতে সুনামগঞ্জের জগন্নাথপুরে আয়োজন করা হয়েছে এক বিশাল শোডাউনের। আগামীকাল ২৭ জুন, শনিবার দুপুর ২:০০ ঘটিকায় এই বর্ণাঢ্য র্যালি ও শোডাউন অনুষ্ঠিত হবে।
“আর্জেন্টিনা মানেই ভালোবাসা, আর্জেন্টিনা মানেই গৌরব”—এই স্লোগানকে সামনে রেখে উপজেলার আর্জেন্টিনা সমর্থকবৃন্দের উদ্যোগে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, শনিবার দুপুর ঠিক ২:০০ টায় রাণীগঞ্জ ফেরীঘাট থেকে শোডাউনটি শুরু হবে। এরপর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর বাজারে এসে এটি শেষ হবে। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা হাজারো আর্জেন্টিনা সমর্থক জার্সি পরিধান করে এবং প্রিয় দলের পতাকা হাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
স্মরণকালের সেরা এই শোডাউনটি সফল করতে এবং উপজেলার সকল আর্জেন্টিনা ভক্তদের যথাসময়ে উপস্থিত হয়ে একসাথে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
শোডাউন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করেছেন আয়োজক কমিটি: +০১৭৫১-৯৪২৩৯৬,+০১৭৭২-১৯৭৬৭১,০১৭৫৩-৩৫৪০২৪,০১৭২০৫০৭৪৪২,০১৭১২৩৩১৯৮০
আয়োজনে: আর্জেন্টিনা সমর্থকবৃন্দ, জগন্নাথপুর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com