1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
July 28, 2026, 11:45 am

ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে নাবিদুর রহমান তালুকদার

Reporter Name
  • আপডেট সময়: Sunday, July 12, 2026
  • 56 টাইম ভিউ

 

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৪৭ নম্বর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী নাবিদুর রহমান তালুকদার।

 

নাবিদুর রহমান উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা এবং ৪৭ নম্বর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানের ছেলে।

 

এর আগে নাবিদুর রহমান বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে ছমরু মিয়া মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্টের ট্যালেন্টপুল বৃত্তি, আছিয়া খাতুন চৌধুরী প্রাথমিক বৃত্তির ট্যালেন্টপুল, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের সাধারণ গ্রেডের বৃত্তি এবং মাওলানা আজমত আলী স্মৃতি পরিষদের সাধারণ গ্রেডের বৃত্তি লাভ করে প্রশংসিত হয়েছে।

 

সর্বশেষ সরকারি ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের খবরে বিদ্যালয়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের দাতা সদস্য ও ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, প্রধান শিক্ষক মাওলানা সামছুর রহমান, সহকারী শিক্ষিকা সৈয়দা ফাতেমা বেগম, সুমা রানী দত্ত, মোহনারা বেগম, নবুয়া বেগমসহ শিক্ষক-শিক্ষিকারা নাবিদুর রহমানকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

এলাকাবাসী ও বিদ্যালয় পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতেও নাবিদুর রহমান তার মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে বিদ্যালয়, পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com