
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজারস্থ দলীয় কার্যালয়ে যুক্তরাজ্য বিএনপির নেতা, নব্বই দশকের মীরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আঙ্গুর আলী এবং নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা, সিলেট মহানগর বিএনপির নেতা ও জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রত্যাশী মহি উদ্দিন বাবলু-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে মীরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তা-ঘাট ও অবকাঠামো উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং একটি আধুনিক ও পরিকল্পিত ইউনিয়ন গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন দুই নেতা।
আলোচনায় বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎ শেষে উভয় নেতা মীরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, দলীয় ঐক্য সুদৃঢ়করণ এবং জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply