
মো হানিফ মিয়া (মধ্যনগর সুনামগঞ্জ)
৫ আগস্ট উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলরামপুর জামিয়া হাতিমিয়া দাখিল মাদ্রাসায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নিয়ে তাদের প্রতিভা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে।
অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
উপস্থিত ছিল অএমাদ্রাসার সভাপতি ও ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃন্দ ও এলাকার মুরুব্বিগন।
শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply