1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 17, 2026, 11:22 am

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল উদ্ধার

Reporter Name
  • আপডেট সময়: Tuesday, June 16, 2026
  • 27 টাইম ভিউ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও কিরনমালা প্লাস্টিকের ছাঁই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার নলুয়া ও মইয়ার হাওরে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা মূল্যের ২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার কিরনমালা প্লাস্টিকের ছাঁই উদ্ধার করা হয়।
এসময় অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় জগন্নাথপুর কাঠ বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের উপস্থিতিতে অবৈধ কারেন্ট জাল ও কিরণমালা প্লাস্টিকের ছাঁইগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ###

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com