1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 17, 2026, 12:29 pm

চবি সায়েন্টিফিক সোসাইটির নতুন কমিটিকে সংবর্ধনা, বিদায়ী কমিটিকে সম্মাননা

Reporter Name
  • আপডেট সময়: Wednesday, June 17, 2026
  • 35 টাইম ভিউ

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা):
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞানভিত্তিক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস)-এর নবনির্বাচিত নেতৃত্বকে সংবর্ধনা এবং বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান উপলক্ষে “Passing the Torch: Welcoming the New and Honouring the Legacy” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আল-আমীন বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্যোগ তাঁকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, সিইউএসএস-এর কার্যক্রমে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটে। বিশ্ববিদ্যালয়ে গবেষণামুখী পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদায়ী কমিটির সদস্যদের শুভকামনা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ড. সফিকুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য গবেষণা ও বৈজ্ঞানিক চর্চার কোনো বিকল্প নেই। সিইউএসএস-এর সদস্যদের গবেষণা ও একাডেমিক কার্যক্রম তাঁকে মুগ্ধ করেছে। শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবধর্মী জ্ঞান অর্জনের প্রচেষ্টা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এমন ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি ও সিইউএসএস-এর উপদেষ্টা । এছাড়া বিদায়ী ও নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সমাপনী বক্তব্য দেন সিইউএসএস-এর বর্তমান সভাপতি ।
দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশন, পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক । অনুষ্ঠান সঞ্চালনা করেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com