1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
September 13, 2026, 12:21 am

জগন্নাথপুরে ‘তরুণ ফুটবল একাডেমি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন: প্রতিষ্ঠাতা ইয়াকুব আলী সভাপতি আব্দুল হোসেন, সম্পাদক রুবেল মিয়া,সাংগঠনিক সম্পাদক জুয়েব হোসেন

Reporter Name
  • আপডেট সময়: Friday, June 19, 2026
  • 105 টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক:-

“মাদক ছাড়ি, বল ধরি, যুব সমাজ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাচায়ানী-নন্দীরগাঁও এলাকায় নবগঠিত **‘তরুণ ফুটবল একাডেমি’**র আগামী ২ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই একাডেমির প্রতিষ্ঠাতা ইয়াকুব আলী। গত ১ মে ২০২৬ তারিখে একাডেমিটি স্থাপিত হওয়ার পর ২৪ জুন ২০২৬ তারিখে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে আব্দুল হোসেন-কে সভাপতি এবং রুবেল মিয়া-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটির তালিকা: সভাপতি: আব্দুল হোসেন। সহ-সভাপতি: মোঃ শের আলী। সাধারণ সম্পাদক: রুবেল মিয়া‌। সহ-সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: জুয়েব হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক: মনসুর মিয়া। কোষাধ্যক্ষ: জিয়াউল করিম। সহ-কোষাধ্যক্ষ: কামরুল হাসান। টিম ম্যানেজার: জুয়েব মামুন। প্রচার সম্পাদক: মাজেদুল ইসলাম। ক্রীড়া সম্পাদক: তানভীর ইসলাম। দপ্তর সম্পাদক: রহিম উদ্দিন।

সম্মানিত সদস্যবৃন্দ: ১. সিরাজ মিয়া, ২. নুরুল হক, ৩. আলীনুর, ৪. আঃ মমিন, ৫. শাহিন মিয়া, ৬. আকমল হোসাইন, শাহ সুয়েব আহমদ, ৮. রিন্টু দাশ, ৯. রেজা মিয়া, ১০. আমিনুল ইসলাম ও ১১. মুহিব রহমান।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, যুব সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনাই এই একাডেমির মূল লক্ষ্য। এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে তারা সবার সহযোগিতা কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com