1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
July 29, 2026, 4:11 pm

সুনামগঞ্জে গণ অধিকার পরিষদ মনোনীত এমপি  প্রার্থী তিমন চৌধুরী”র মোটর শোভাযাত্রা 

Reporter Name
  • আপডেট সময়: Thursday, November 27, 2025
  • 177 টাইম ভিউ

একে মিলন সুনামগঞ্জ থেকে :

সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী শওগাত উসমানী তিমন চৌধুরী নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

’বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের মল্লিক পুর এলাকা থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয় এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রাকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক এম এস মাসুম আহমেদ, মোশাররফ হোসেন শান্ত, মোজাহিদ আলী খোকন, সংগঠনের সদর উপজেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

 

শোভাযাত্রা চলাকালে গণঅধিকার পরিষদের প্রার্থী তিমন চৌধুরী বলেন, ‘গণঅধিকার পরিষদ কোনো সুবিধাভোগী দলের বিকল্প নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে আসা একটি শক্তি। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার পায়, কর্মসংস্থান পায়, নিরাপত্তা পায়-সেটাই আমাদের লক্ষ্য।’

 

তিনি বলেন, ‘এই নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। সুনামগঞ্জবাসী এবার প্রমাণ করবে, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই এবার পরিবর্তনের সূচনা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com