1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
August 2, 2026, 2:24 am

জগন্নাথপু‌রে নৌকা ডু‌বি‌তে ৪জন নিখোঁজ

Reporter Name
  • আপডেট সময়: Saturday, August 1, 2026
  • 19 টাইম ভিউ

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) গভীর রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার মহিয়ার হাওর বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা পার্শ্ববর্তী ভরাউট গ্রামে একটি হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে দুটি নৌকায় করে যান। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মহিয়ার হাওরের বালুচর এলাকায় একটি নৌকা ডুবে যায়। নৌকায় ৯ জন লোক ছিল। তাদের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠে নিরাপদে ফিরতে সক্ষম হলেও ৪ জন নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত জগিন্দ্র দেব নাথ (জাগি নাথ) ছে‌লে হেমেন্ড দেব নাথ (৩০),মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্রনাথ (সতীনাথ) (৬৫), মৃত অনিল দেবনাথের ছে‌লে অরুণ দেবনাথ (৪০) ও মৃত অনিল দেবনাথের ছে‌লে অধীর দেবনাথ (৩৫)।
ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শ‌ফিকুল ইসলাম ব‌লেন, হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হয়েছে। খবর পে‌য়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করে‌ছি। নিখোঁজ চারজনের কাউকেই এখ‌নো উদ্ধার করা সম্ভব হয়নি।##

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com