1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 5, 2026, 11:42 pm

জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মশার চরম উৎপাত ডেঙ্গু আতঙ্কে রোগী ও স্বজনরা

Reporter Name
  • আপডেট সময়: Thursday, June 4, 2026
  • 27 টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক: মোঃ মাহবুবুর রহমান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মশার চরম উৎপাত দেখা দিয়েছে। হাসপাতালের ভেতর-বাহির সব জায়গায় মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ, রোগী, তাদের স্বজনসহ হাসপাতালে কর্মরত স্টাফ ও নার্সরা। ড্রেন থেকে সৃষ্ট এই মশার কারণে হাসপাতালজুড়ে এখন ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে হাসপাতাল ঘুরে এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, দিন-রাত ২৪ ঘণ্টাই হাসপাতালে মশার উপদ্রব সমানভাবে চলছে। মশার কামড় থেকে বাঁচতে রোগীরা সারাক্ষণ মশারি টাঙিয়ে রাখছেন কিংবা কয়েল জ্বালাচ্ছেন, তবুও নিস্তার মিলছে না।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাহেদ আলী নামের এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিন বলেন আর রাত, সব সময় মশার জ্বালা। কয়েল জ্বালিয়েও শান্তি নেই। যত সময় কয়েল জ্বলে, তত সময় একটু ভালো থাকে। কয়েল শেষ হলেই মশার কামড়ে অতিষ্ঠ হয়ে যেতে হয়। এখানে মশার কামড়ে রোগী এবং বিশেষ করে ছোট ছোট শিশু বাচ্চারা ডেঙ্গু আক্রান্ত হতে পারে।”
চিকিৎসা নিতে আসা এক নারী রোগী হাসপাতালের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, হাসপাতালে মশার উপদ্রব এতটাই বেশি যে তা মুখে বলার মতো নয়। তিনি আরও বলেন,
“সাধারণত আমরা যেসব মশা দেখি, এগুলো দেখতে সেরকম নয়। মশাগুলোর গায়ে সাদা সাদা দাগ রয়েছে এবং একসাথে অনেকগুলো মশা এসে আক্রমণ করে।”
এই সাদা দাগযুক্ত মশার কারণে স্থানীয়দের মনে এডিস মশা তথা ডেঙ্গুর আতঙ্ক আরও ঘনীভূত হচ্ছে।
হাসপাতালের এই বেহাল দশা এবং মশার উৎপাত নিয়ে কথা হয় কর্তব্যরত চিকিৎসকের সাথে। তিনি জানান, হাসপাতালের আশপাশের ড্রেন থেকেই মূলত এই মশার উৎপত্তি হচ্ছে।

চিকিৎসক বলেন, “এই ব্যাপারে জগন্নাথপুর পৌরসভা পদক্ষেপ না নিলে আমাদের আসলে তেমন কিছু করার থাকে না। মশার উৎপাত মূলত সৃষ্টি হচ্ছে উন্মুক্ত ড্রেন থেকে। ড্রেনগুলো যদি এভাবে খোলা না রেখে (বন্ধ) রাখা হয় এবং নিয়মিত পরিষ্কার করা হয়, তবে মশার উৎপাত অনেকটাই কমবে বলে আমরা আশা করছি।”
হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গায় মশার এমন উপদ্রব জনস্বাস্থ্যকে চরম ঝুঁকিতে ফেলছে। দ্রুত এই সমস্যার সমাধানে জগন্নাথপুর পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ ও মশক নিধন অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com