1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 3, 2026, 7:02 am

আত্রাইয়ে মহান বিজয় দিবস২০২৫ উদযাপন

Reporter Name
  • আপডেট সময়: Tuesday, December 16, 2025
  • 273 টাইম ভিউ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে বণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূযোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্নার প্রতি শ্রদ্ধা জানাতে উযপজেলা প্রশাসন, সরকারি-আধাসরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অফিসারগন কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্প অপণ ও ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা শুরু হয়। এছাড়াও সকালে সরকারী আধাসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাপকা উত্তোলন করা হয়।উপজেলা গ্রশাসনের আয়োজনে মঙ্গলবার(১৬ ডিসেম্বর)-২৫) সকাল ৮-৩০ মিনিট উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন বেলুনউড়িয়ে এবং পায়রা উড়োনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু এবং বিজয় মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নিবাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ নুরে আলম সিদ্দিক। বিশেষ অতিথি আত্রাই থানা অফিসার ইনচাজ্ মোঃ আব্দুল করিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, ইউনাইটেড প্রেস ক্লাব, অঅত্রাই, নওগাঁ সভা পতি কামাল উদ্দিন টগর, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদার পাঁচুপুর ইউনিয় পরিষদ চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিত তালুকদার,মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,সহ বিভিন্ন দপ্তরের প্রধান ও বীর মুক্তি যোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে মুক্তিযোদ্ধাদের সংবোধণা দেয়া হয় ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com