1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
July 29, 2026, 9:50 pm

সুনামগঞ্জে ছাতক সার্কেলের নবনিযুক্ত এএসপি’র দায়িত্ব গ্রহণ এনামুল কবির মুন্না

Reporter Name
  • আপডেট সময়: Sunday, November 9, 2025
  • 229 টাইম ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জ জেলা পুলিশের ছাতক সার্কেলে নবনিযুক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (৯ নভেম্বর) তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাতক সার্কেলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নবনিযুক্ত এএসপি পূর্বে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বরিশাল-এ দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা এবং ২০২১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সেবাধর্মিতা ও মানবিক মনোভাবের জন্য সহকর্মী ও জনসাধারণের প্রশংসা অর্জন করেন। ছাতক সার্কেল সুনামগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিট হিসেবে পরিচিত। এখানে সীমান্তবর্তী অঞ্চল, শিল্প এলাকা ও জনবহুল এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। নবনিযুক্ত এএসপি’র যোগদানের মাধ্যমে সার্কেলের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com