1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
July 29, 2026, 4:22 pm

বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময়: Saturday, November 29, 2025
  • 210 টাইম ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন থাকায় সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর)আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বতর্মান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের পূর্ব ঘোষিত বিশ্বম্ভরপুর উপজেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণের আজকের কর্মসূচি স্থগিত করার পর উনার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জুম্মা সদর ও বিশ্বম্ভরপুর এই দুটি উপজেলার বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেনসুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেরা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল। এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. আব্দুল হক,আতম মিসবাহসহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। সবাই মিলে দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়|

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com