1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 3, 2026, 6:05 am

একুশে টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি উপর হামলা ও অফিস ভাঙ্গচুরের ঘটনায় মামলার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • আপডেট সময়: Sunday, March 1, 2026
  • 200 টাইম ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি:

একুশে টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি মো: আব্দুস সালামের উপর হামলা ও অফিস ভাঙ্গচুরের ঘটনায় মামলার প্রধান আসামি ভাতগাঁও ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিবার (০২ মার্চ) রাতে সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার ওসি রতন সেখ এর নেতৃত্বে এসআই আবু আসাদ ও শান্তিগঞ্জ থানার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ডুংরিয়া গ্রাম থেকে ইসলাম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ জানান, একুশে টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি মো: আব্দুস সালামের উপর হামলা ও অফিস ভাঙ্গচুরের ঘটনায় মামলার প্রধান আসামি ইসলাম উদ্দিন গ্রেফতার করা হয়েছে, সকালে তাকে আদালতে প্রেরন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com