
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি:-
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, ‘মানবতার ফেরিওয়ালা’ হাজী ছমির আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই এই ঈদের মূল শিক্ষা। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল অনন্দ, সুখ ও সমৃদ্ধি।”
যুক্তরাজ্য বিএনপির যুব বিষয়ক সম্পাদক এবং বার্মিংহাম সিটি শাখার সাংগঠনিক সম্পাদক হাজী ছমির আলী তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, প্রবাসের কর্মব্যস্ততার মাঝেও তাঁর মন পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। কলকলিয়া ইউনিয়নের শমসেরনগরে (মজিদপুর) গড়ে ওঠা শমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সাহেদ স্পোর্টস সেন্টার ইনডোর, সুইমিং পুল এবং শায়েক কমিউনিটি সেন্টারসহ সকল মানবিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলো মূলত এলাকার মানুষের কল্যাণের জন্যই উৎসর্গীকৃত।
বিগত ২০২২ সালের ভয়াবহ বন্যাসহ যেকোনো দুর্যোগে যেভাবে জগন্নাথপুরের মানুষ একে অপরের পাশে দাঁড়িয়েছেন, ত্যাগের এই অনন্য মাসেও সেই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বিশেষ করে সমাজের বিত্তবানদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমাদের আশেপাশের গরিব, অসহায় ও দুস্থ মানুষেরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমেই আমরা একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি।”
সবশেষে তিনি জগন্নাথপুরের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে ঈদ মোবারক জানান।
Leave a Reply