1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 13, 2026, 10:09 am

গ্রামবাসীর সমর্থন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ ক‌রেছে বিএন‌পির নেতা এমরান।

Reporter Name
  • আপডেট সময়: Sunday, June 7, 2026
  • 23 টাইম ভিউ

 

ছাতক উপজেলা প্রতিনিধি:-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরান।

গত শনিবার (৬ জুন) দুুপু‌রে ইউনিয়নের শিবনগর গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় গ্রামবাসীর ব্যাপক সমর্থন নিয়ে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছেন।

গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী সমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করার ক্ষেত্রে আতাউর রহমান এমরানের অবদানের প্রশংসা করেন। তারা বলেন, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে এমরান ইউনিয়নবাসীর আস্থা অর্জন করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন প্রবীণ মুরুব্বি শুকুর আলী, মনির উদ্দিন, শরিয়ত আলী, শাহাজ আলী, লালু মিয়া, রনঞ্জিত দাস, কাঞ্চান বাবু, পরেশ বাবু, নজই মিয়া, শাহাবুদ্দিন, বিরাম উদ্দিন, নাজিম আলী, দিদার আলম (মেম্বার), জাহাঙ্গীর আলম, আব্দুস শহীদ কালাসহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমেদ এবং গ্রামের সর্বস্তরের জনগণ।
গ্রামবাসীর সমর্থন পেয়ে আতাউর রহমান এমরান বলেন, “ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা, স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নের প্রত্যয় নিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”
সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনীতির শুরু থেকে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আমি মাঠে রয়েছি। যদি দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে দল আমার প্রতি আস্থা রাখবে বলে আমি বিশ্বাস করি। দলের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং দল যেকোনো দায়িত্ব দিলে তা পালনে প্রস্তুত আছি।”
সভা শেষে উপস্থিত গ্রামবাসীরা আতাউর রহমান এমরানের প্রার্থিতার প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এতে এলাকায় নির্বাচনী আলোচনা ও উৎসাহের নতুন মাত্রা যোগ হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।###
আনোযার হো‌সেন র‌নি
৬,৬,২৬
০১৭১১৪৪৭৬৮৬

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com