1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 13, 2026, 10:09 am

স্বেচ্ছায় হাজিরা দিতে গিয়ে জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা কারাগারে

Reporter Name
  • আপডেট সময়: Monday, June 8, 2026
  • 55 টাইম ভিউ

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নাশকতা, বিস্ফোরক দ্রব্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় ছাত্রলীগ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। ফলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮জুন) সুনামগঞ্জের সংশ্লিষ্ট আদালতে হাজিরা শেষে বিচারক এ আদেশ দেন। কারাগারে পাঠানো ছাত্রনেতা সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি সজিব রায় দূর্জয়। আদালত সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ দিকে এই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, মা-বাবার আর্শীবাদ সঙ্গে নিয়ে আজ আমি সেচ্ছায় কারাবরণ করব, সবাই আমার জন্য দোয়া ও আর্শীবাদ করবেন, আজ আমার বিদায় বেলা পরিবারের সবার চোখের জল পড়লো শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারলাম না, কোন অপরাধী না হয়েও অপরাধী হলাম, আওয়ামী লীগ করা যদি আমার অপরাধ হয় তাহলে আমি অপরাধী,আগুনের দিন শেষ হবে একদিন, আজ আমার কারণে আমার পুরো পরিবার মানসিকভাবে অসুস্থ, আজ আমার কারণে আমার পরিবারের চোখের জল ফেলতে হলো আমায় দেখলো হলো, আমাকে ক্ষমা করে দিও পরিবার পরিজনরা,জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় দেশরত্ন শেখ হাসিনা।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com