1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 13, 2026, 10:18 am

জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে প্রেসক্লাবের মানববন্ধন

Reporter Name
  • আপডেট সময়: Tuesday, June 9, 2026
  • 57 টাইম ভিউ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগ‌ঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৯জুন) জগন্নাথপুর পৌরপয়েন্টে জগন্নাথপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়। জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের পরিচালনায়
এতে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল,জগন্নাথপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, অ‌ফিস সম্পাদক গোলাম সারোয়ার, কার্যনির্বাহী সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ, সদস্য শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, আজকালের খবর পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আলী হোসেন খান,জগন্নাথপুর গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল করিম গেদন,আবু মিয়া, আব্দুল মান্নান,তঞ্জব আলী,আব্দুল হেকিম,আবুল খায়ের,শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম খেজর,ব্যবসায়ী আলী আহমেদ, মাদক বিরোধী আন্দোলনের নেতা লিমান ভূঁইয়া, সমাজকর্মী রাজু আহমেদ, মাহবুব,রনি মায়হান,নানু মিয়া প্রমুখ সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলুর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, কোন ধরনের তদন্ত ছাড়াই সাংবাদিক আমিনুর রহমান জিলুকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করেছে। সাংবাদিকতার মতো মহান পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে তাকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য গত ২ জুন উপজেলা সদরের থানরোডস্হ তাঁর পত্রিকা কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে জগন্নাথপুর গ্রামের জহিরুল ইসলাম লাল মিয়া বাদী হয়ে সিলেট সাইবার ট্রাইব্যালে একটি মামলা দায়ের করেন।##

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com