1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
July 30, 2026, 8:09 pm

ধানের ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, বাজারে বাড়ছে উদ্বেগ

Reporter Name
  • আপডেট সময়: Thursday, July 30, 2026
  • 28 টাইম ভিউ

 

মো হানিফ মিয়া মধ্যনগর, (সুনামগঞ্জ)

ধানের বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় উদ্বেগে পড়েছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে উৎপাদন খরচ বেড়ে গেলেও সেই তুলনায় ধানের বাজারমূল্য বাড়েনি। ফলে অনেক কৃষক লোকসানের আশঙ্কায় পড়েছেন।
কৃষকদের অভিযোগ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও বাজারে ধানের দাম সন্তোষজনক নয়। অনেকেই বাধ্য হয়ে প্রয়োজনের তাগিদে কম দামে ধান বিক্রি করছেন।
স্থানীয় কৃষকদের দাবি, সরকার নির্ধারিত সংগ্রহমূল্যের সুবিধা সব কৃষকের কাছে পৌঁছায় না। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় এবং বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
কৃষি সংশ্লিষ্টদের মতে, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও আরও শক্তিশালী হবে। অন্যথায় আগামী মৌসুমে অনেক কৃষক ধান চাষে আগ্রহ হারাতে পারেন।
সাম্প্রতিক বাজার পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে ধানের দামে প্রত্যাশিত উন্নতি না হওয়ায় কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
বিশেষ করে মধ্যনগরে সর্বোচ্চ ভালো মানের (ব্রি ধান২৯) ১২০০-১২৫০ এবং (ব্রি ধান২৮)১২৮০-১৩০০ টাকা বিক্রি করছে। অতিবৃষ্টির কারণে ঠিক মতো ধান শুকাইতে না পারার কারণে সেই ধান আড়ৎ মালিকরা ক্রয় করছে না তাই বিপাকে কৃষক। ধানের ন্যার্য দাম না পাওয়া হতাশায় কৃষক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com