
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ- ন ওগাঁর আত্রাই উপজেলার সমসপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে আজ শনি বার থেকে ২৪ প্রহর ব্যাপী (তিন দিন তিন রাত) মহাহরিনামযজ্ঞ ও লীলা কীতন শুরু হয়েছে। ভাবিচ্য দূর্গা ম ন্দিরের হািরবাসর কমিটির এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ভক্তদের দুপুর ও রাতে সে বার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে শ্রীমহন্তগবদগীতা পাঠ,গঙ্গা আহ্বান,মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্যদিয়ে এ অনুষ্ঠন শুরু হয়। আজ অষ্টকালীন নামকীতন পরিবেশন করেন অঞ্জলী সরকার সাতক্ষীরা,দিপক কুমার পাল ,ঢাকা সম্প্রদায়,নরোত্তম দাস বাবলু চাপাইনবাবগজ্ঞ , প্রতাপ কুমার হিলি সম্প্রদায়,নাম সুধা পরিবেশনায় নিত্যনন্দন,গাবতলী,বগুড়া,শ্রী চৈতন্য সৃন্দর সম্প্রদায় দিনাজপুর, নমীতা সম্প্রদায়,সাতক্ষীরা, প্রভাতি সম্প্রদায় গাবতলী,ঢাকা, নিত্যানন্দন সমআপ্রদায় বাগাতী পাড়া, সনাতন সংঘ-স্বাতিক। সমসপাড়া দূর্গা মন্দির হরিবাসর কমিটির সভাপতি প্রদিপ কুমার ও কমিটির উপদেষ্টা উজ্জল কুমারকুমার স্যানাল জানান,এবছর আমাদের২৪তম অধিবেশন। গত কয়েক বছরের ন্যায় এবারও আমরা ভক্তবৃন্দের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করেছি। আশা করছি প্রচুর ভক্তের সমাগম হবে। আগামী রোবার মহাপ্রভূর মহাপ্রসাদ বিতরন, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্যদিয়ে এ আয়োজন শেষ হবে। প্রতিবেদনঃ- কামাল উদ্দিন টগর নওগাঁ জেলা প্রতিনিধি ক্যামেরায়ঃ- আসিফ হাসান।
Leave a Reply