1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 3, 2026, 6:05 am

জগন্নাথপুরে কবিরাজের তেলেসমাতিতে ব্যবসায়ীর টাকা উদ্ধার

Reporter Name
  • আপডেট সময়: Tuesday, May 26, 2026
  • 15 টাইম ভিউ

জগন্নাথপুর (উপজেলা ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহ্যবাহী প্রাচীন রানীগঞ্জ বাজারে রিফাত ষ্টোরে গত বৃহস্পতিবার সকালে ক্যাশ থেকে ১ লক্ষ ১৭ হাজার টাকা চুরি হয়ে যায়। বহু খোঁজাখুঁজি পর কবিরাজের তেলেসমাতিতে টাকা উদ্ধার হয়েছে।

স্থানীয়রা জানান, রানীগঞ্জ বাজারে ব্যবসায়ী প্রতিষ্টান রিফাত ষ্টোর দীর্ঘ বছর ধরে অত্র এলাকায় সুনামের সহিত সেবা দিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার (২১ মে) সকালে দোকানের স্টাপ ক্যাশে থাকা ১ লক্ষ ১৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। টাকা চুরি হওয়ার পর বাজারের বিভিন্ন দোকানের সিসি ক্যামেরা চেক করে, এই দোকানের স্টাপদের সন্দেহ করেন দোকানের মালিক। মালিক দোকানের স্টাফদের ৭দিনের মধ্যে টাকা ফেরত দিতে বলেন। এই সময় পার হওয়ার পর টাকা উদ্ধার না হওয়ায় চিলাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামের কবিরাজ মুশাহিদ মিয়ার কাছে গেলে তিনি সন্দেহ আছে এমন লোকদের পড়া রুটি খাওয়াতে বলেন। তার কথা মত দোকানে থাকা সকল স্টাফদের রুটি দিলে একজনের মুখে রুটি আটকে যায়। এই স্টাফের উপর আগে থেকে সন্দেহ ছিল দোকানের মালিকের। পরে সে স্বীকার করে টাকা চুরি করেছে। টাকা গুলো দোকানের উপর একটি স্থানে রাখছে। সবার সামনে চুরি করে লুকিয়ে রাখা টাকা গুলো ফেরত দেয়। এই নিয়ে বাজার জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

এ ব্যাপারে দোকানের মালিক তানভির আহমদ সোহেল বলেন, দীর্ঘ দিন ধরে রানীগঞ্জ বাজারে ব্যবসা পরিচালনা করে আসছি। এত বড় দুর্ঘটনা আমার দোকানে ঘটে নাই। হঠাৎ করে এত টাকা চুরি হওয়ার পর আমার বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয়ে যাই। আমার প্রথম থেকে সন্দেহ ছিল যে স্থানে টাকা রাকি সে বিষয়ে কয়েকজন স্টাপ ছাড়া আর কেউ জানে না। স্টাফদের সময় দেওয়ার পর যখন টাকাগুলো উদ্ধার হয় নাই। পরে আমার পরিচিত কবিরাজের কাছে গেলে তিনি রুটি পড়া দিলে একজনের গলায় রুটি আটকে যায়। এই কবিরাজের মাধ্যমে আমার টাকা গুলো উদ্ধার হল।

এ বিষয়ে কবিরাজ মুশাহিদ মিয়ার বলেন, আমি দীর্ঘ দিন ধরে চুরি হওয়ার মালামাল উদ্ধারের জন্য কাজ করি। আজকেও আমার নাতি সোহেল এর টাকা উদ্ধার করে দিয়েছি। এর আগেও বিভিন্ন সময় চুরি হওয়া মালামাল অনেক বার উদ্ধার করেছি। যদি কেউ আমার সহযোগিতা চায়, আমি তাদেরকে সহযোগিতা করে থাকি।##

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com