1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 3, 2026, 6:01 am

রানীগঞ্জ ব্রিজে বর্ণাঢ্য আয়োজনে দূরন্ত ক্লাবের সাধারণ সম্পাদক মিলাদুর রহমানের জন্মদিন উদযাপন।

Reporter Name
  • আপডেট সময়: Monday, June 1, 2026
  • 26 টাইম ভিউ

 

নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথপুরের রানীগঞ্জ দূরন্ত ক্লাবের সাধারণ সম্পাদক মিলাদুর রহমানের জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১ জুন রাত ৮ টায় রানীগঞ্জ কুশিয়ারা ব্রিজে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তরুণ সমাজসেবক তারেক আহমদ মিঠু এবং সাইফুল ইসলাম জাবেদের যৌথ উদ্যোগে ও সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটা অনুষ্ঠানে দূরন্ত ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: রজত রায়,সাইফুল ইসলাম জাবেদ,তারেক আহমদ মিঠু,নাসির মিয়া (পোল্যান্ড প্রবাসী),সুমন (যুক্তরাজ্য প্রবাসী),দুলন আহমদ (ইতালি প্রবাসী), জুয়েল, বাদল, রুহুল আমিন, সুমন, সামীম, তয়নুল, দিবানশু, আকরাম, বাছিত, শাহজাদা, তোফায়েল, মাহমুদুল হাসান মনি ও মফজ্জুল প্রমুখ।

এছাড়াও স্থানীয় যুবসমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিলাদুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেন।
ব্রিজে কেক কাটা ও আনন্দ উল্লাসের পর আমন্ত্রিত অতিথিদের নিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী শ্বশুর বাড়ি হাঁস ভাত রেস্টুরেন্ট-এ এক প্রীতিভোজের আয়োজন করা হয়। সেখানে নৈশভোজে সকলে একসাথে অংশ নেওয়ার মাধ্যমে চমৎকার এই আয়োজনের সমাপ্তি ঘটে।

এ বিষয়ে আয়োজকরা জানান, মিলাদুর রহমান একজন একনিষ্ঠ সমাজকর্মী এবং দূরন্ত ক্লাবের প্রাণশক্তি। তাঁর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতেই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এই ক্ষুদ্র প্রয়াস। এমন সুন্দর আয়োজনের জন্য মিলাদুর রহমান উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com