1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 3, 2026, 8:34 am

অবশেষে নিখোঁজ রাজিবকে তার পরিবারের কাছে হস্তান্তর করলো দোয়ারাবাজার পুলিশ

Reporter Name
  • আপডেট সময়: Wednesday, March 11, 2026
  • 192 টাইম ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি: মানসিক ভারসাম্যহীন এক যুবককে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলো দোয়ারাবাজার থানা পুলিশ। দীর্ঘ ১৮ মাস পর পিতাপুত্রের আবেগঘন পুনর্মিলনে সৃষ্টি হয় হৃদয়স্পর্শী এক দৃশ্য। জানা যায়, গেল বছরের ৬ মার্চ রাতে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানতে পারেন যে,  একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিজের অজান্তেই বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।পরবর্তীতে সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের দায়িত্বপ্রাপ্ত বাহিনীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মানবিক দৃষ্টিকোণ থেকে ভারতীয় পক্ষ মানসিক ভারসাম্যহীন ওই যুবককে বাংলাদেশে হস্তান্তর করে। তাকে দেশে ফিরিয়ে আনার পরও তার পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। কারণ তিনি নিজের নাম-ঠিকানা স্পষ্টভাবে বলতে পারেননি। অনেক চেষ্টা ও জিজ্ঞাসাবাদের পর তিনি শুধু “ভোলা জেলা” শব্দটি বলতে থাকেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। সে ভোলা জেলার সদর থানার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের রইজলের পুত্র রাজিব (২৫)। শনাক্ত নিশ্চিত হলে তার পরিবারের সদস্যদের দোয়ারাবাজার থানায় আসতে বলা হলে আর্থিক অসচ্ছলতার কথা জানান তারা। পরে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার তাদের যাতায়াত খরচ পাঠিয়ে ওই ব্যক্তির পিতাকে থানায় আনেন। প্রায় দেড় বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে পিতার চোখে আনন্দের অশ্রু ঝরতে দেখা যায়। পরে আনুষ্ঠানিকভাবে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দোয়ারাবাজার থানা পুলিশের মানবিক এ উদ্যোগকে প্রশংসার দাবিদার বলে মনে করেন স্থানীয়রা ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com