
নিজস্ব প্রতিবেদক: মোঃ মাহবুবুর রহমান
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন ‘তাফসিরুল কুরআন পরিষদ পাটলী’-এর উদ্যোগে আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ ইংরেজি, রোজ শনিবার ১৩তম তাফসিরুল কুরআন মহাসম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে পরিষদের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসম্মেলনকে সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। একই দিনে বা কাছাকাছি সময়ে আশেপাশে অন্য কোনো মাহফিল হলে শ্রোতা সমাগম ও ব্যবস্থাপনায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
পাটলী ও এর আশেপাশের এলাকায় যে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন ও সংস্থা ওয়াজ মাহফিল বা ইসলামী সম্মেলনের আয়োজন করে থাকেন, তাদেরকে ১৯ ডিসেম্বরের তারিখটি বিবেচনায় রেখে নিজ নিজ মাহফিলের সময়সূচি নির্ধারণ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে পরিষদ কর্তৃপক্ষ। পারস্পরিক এই সহযোগিতা দ্বীনি কাজগুলোকে আরও সুন্দরভাবে সম্পন্ন করতে সাহায্য করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন সবার।
Leave a Reply