1. mrafiquealien@gmail.com : etveuro :
  2. mahbubr252@gmail.com : Mahbub :
June 3, 2026, 7:09 am

যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক জিল্লুল হকের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট সময়: Thursday, May 21, 2026
  • 40 টাইম ভিউ

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি:-
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, দানশীল ও শালিশি ব্যক্তিত্ব, যুক্তরাজ্য প্রবাসী জিল্লুল হক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। এই আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনে।”
এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সুখ-দুঃখের চিরসাথী এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ এই ব্যক্তিত্ব বরাবরের মতোই এবারও ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সমাজের বিত্তবানদের প্রতি তিনি নিজ নিজ এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন, যাতে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছান্তে: জিল্লুল হক (যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ETV Euro
Theme Customization BY TVSite.Com